দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মধুপুরে নারী ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ এবং আয়নালের ছেলে মো. রুবেল। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
বুধবার (৭ অক্টোবর) জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকায় ভুক্তভোগী নারী তাঁর স্বামী মোস্তাক আহমদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। এ সময় আরিফ ও রুবেল মোটরসাইকেলে এসে তাঁর পথরোধ করেন।
পরে তাঁর স্বামী এগিয়ে এলে তাঁকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে আসামিরা তাঁকে ছেড়ে দিলে তিনি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মধুপুর থানায় দুজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলার বিচার শেষে আদালত দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
যে আই